ই-ক্যাব ভোট স্থগিত, নতুন তারিখ নির্ধারণে বৈঠক শনিবার

২৫ জুলাই, ২০২৪ ১৩:১০  

স্থগিত হলো ই-কমার্স ব্যবসায়ীদের জাতীয় সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৪-২৬ সালের পঞ্চম দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন। আগামী ২৭ জুলাই ঢাকার শাহবাগস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে (৫ম তলা) এই ভোট গ্রহণের কথা ছিলো।

কোটা সংস্কার নিয়ে দেশে চলমান কারফিউ থাকায় নির্বাচনটির নতুন তারিখ নির্ধারণে আগামী শনিবার প্রার্থীদের নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে বুধবার রাতে অনুষ্ঠিত নির্বাচন বোর্ডের জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এই বোর্ডের অপর দুই সদস্য হলেন এফবিসিসিআই ডিরেক্টর সৈয়দ মোঃ বখতিয়ার এবং বিএনএনআরসি-এর সিইও এএইচএম বজলুর রহমান।

বজলুর রহমান ডিজিবাংলাকে জানিয়েছেন, জরুরী অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণের জন্য আগামী শনিবার ই-ক্যাব অফিসে ভোট গ্রহণ নয় প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন তারা।

এবারের নির্বাচনে ১১ পরিচালক পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন এবং ১৩ হাজার ৬৪ জন ভোটার ভোট দেবেন।  ই-ক্যাবের বর্তমান সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৩ হাজার ৬৪। 

https://digibanglatech.news/organization/e-cab/135380/?swcfpc=1